সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ছোট বিনিয়োগে ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পারেন : ডা. জাহিদ হোসেন

Reporter Name

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন বলেছেন, নারী উদ্যোক্তারা ছোট বিনিয়োগে ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পারে এবং অন্য নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে পারে। বিএনপি সরকার এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাসাস (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিএনপি সবসময় কাজ করে আসছে।

ডা. জাহিদ হোসেন উল্লেখ করেন, নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপি নেতৃত্ব ধরে রেখেছে।

তিনি বলেন, বিএনপি সরকারের সময় মেয়েদের স্কুলে ইউনিফর্ম প্রদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমে সুবিধা নিশ্চিত করা হয়। নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদক চালু করা হয় যা নারীর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাসহায়তা বাড়িয়ে স্নাতক পর্যায়ে বিস্তারের পরিকল্পনা রয়েছে।

বিএনপির বর্তমান নেতৃত্ব পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছে। এতে প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার হিসেবে ধরা হবে এবং কার্ডটি পরিবারের মা, বোন বা নারী অভিভাবিকার নামে ইস্যু করা হবে। ভবিষ্যতে এটি ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ পদ্ধতিতে রূপান্তরিত করার লক্ষ্য রয়েছে।

মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে বিধবা ও প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী নারীদের সহায়তা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চালু রয়েছে।

নারী উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীরা ছোট বিনিয়োগে ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পারে এবং অন্য নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে পারে। সরকার এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, স্থানীয় সরকার বিষয়ক নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার, গীতিকার ও সুরকার ইথুন বাবু এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ এনাম মুন্না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌধুরী মাজহার আলী শিবা শানু, জাসাসের যুগ্ম আহ্বায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *