মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ফুল চ্যালেঞ্জ নিয়ে আদালতের দ্বারস্থ গাইবান্ধা-৫ আসনের বিএনপি প্রার্থী

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ সংসদীয় আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মো. ফারুক আলম সরকার। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ওই আসনে নির্বাচনে বিজয়ী হয়েছেন আব্দুল ওয়ারেছ, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী ছিলেন। নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে বিএনপি প্রার্থী আদালতের শরণাপন্ন হয়েছেন। এর আগে বিভিন্ন আসনের ফলাফল নিয়ে ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। আইন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৪৯ ধারার বিধান অনুসারে নির্বাচনী অনিয়মের অভিযোগে করা আবেদনগুলো শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন। হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, এই বেঞ্চ দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দায়ের হওয়া নির্বাচনী আবেদন, রুল এবং সংশ্লিষ্ট অন্যান্য আবেদন গ্রহণ ও শুনানি করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *