সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

কোডাগুর পাহাড় থেকে রূপালী দুনিয়ায় রাশমিকা

বিনোদন ডেস্ক
ফটো: সংগৃহীত

ছোট্ট শহরের এক সাধারণ পরিবারের তরুণী থেকে কোটি হৃদয়ের স্পন্দনএই যাত্রা সহজ নয়, তবে রাশমিকা মান্দানা তা অতি দক্ষতার সঙ্গে সম্ভব করেছেন। দক্ষিণ ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা শুধু ভারতে নয়, বাংলাদেশের তরুণ দর্শকের কাছেও সুপরিচিত।

৫ এপ্রিল রাশমিকার জন্মদিন। এই দিনে ফিরে দেখা যাক এমন এক তারকার গল্প। যিনি কর্ণাটকের কোডাগুর ছোট শহর থেকে উঠে এসে বলিউড ও দক্ষিণ এশিয়ার দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়, জনপ্রিয়তা, প্রেম এবং সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার এক অনন্য যাত্রায়।

রাশমিকা ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্ণাটকের বিরাজপেট এলাকায় জন্মগ্রহণ করেন। কফির বাগান ও পাহাড়ের পরিবেশে শৈশব কেটেছে, পরিবারে শিল্প-সংস্কৃতির আবহ থাকলেও চলচ্চিত্রের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ছিল না। স্কুল জীবনে তিনি প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী ছিলেন। বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও উপস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করতেন।

বেঙ্গালুরুর এম এস রামাইয়া কলেজ থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্য এই তিন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি মডেলিংয়ে মনোনিবেশ করেন। ২০১৪ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে তিনি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন।

২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। অভিনয়ে স্বতঃস্ফূর্ততা ও সহজ উপস্থিতি দর্শকের মন জয় করে। এরপর তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’ রোমান্টিক-কমেডিতে সহ-অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে অনস্ক্রিন রসায়ন তাকে রাতারাতি তরুণ প্রজন্মের ‘ক্রাশ’ হিসেবে পরিচিত করে।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’-এ রাশমিকা হাজির হন শ্রীভল্লি চরিত্রে, যা গ্রামীণ সাধারণ মেয়ের সহজ-সরল জীবন, আবেগ ও ভালোবাসা ফুটিয়ে তোলে। গান ‘সোয়ামি সোয়ামি’ ও সংলাপ ভাইরাল হয়ে তাকে প্যান-ইন্ডিয়ান পরিচিতি এনে দেয়। পরবর্তী ‘পুষ্পা ২’-এ চরিত্র আরও পরিণত ও বিস্তৃত হয়ে তার অবস্থান দৃঢ় করে।

দক্ষিণ ভারতীয় সিনেমায় ধারাবাহিক সাফল্যের পর তিনি বলিউডে পা রাখেন ‘গুডবাই’-এর মাধ্যমে। অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে তিনি সংযম ও দক্ষ অভিনয়ের প্রমাণ দেন। পরবর্তী প্রজেক্টে ‘মিশন মজনু’ ও ‘অ্যানিমেল’-এ আরও জটিল ও বহুস্তরীয় চরিত্রে নিজেকে প্রমাণ করেন।

আজ রাশমিকা মান্দানা শুধু একজন অভিনেত্রী নয়, তিনি একটি শক্তিশালী ব্র্যান্ড। দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউড দুই ক্ষেত্রেই সমান চাহিদা থাকার কারণে তার পারিশ্রমিক প্রতি ছবিতে ৪ থেকে ৬ কোটি রুপি পর্যন্ত। আন্তর্জাতিক ও দেশীয় নামী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি অনুসারী।

সহ-অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে দীর্ঘ জল্পনার পর, মার্চে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন। বিয়ের পরও দুজনেই নিজেদের ক্যারিয়ারে ব্যস্ত থাকছেন, যেখানে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব দুইই সমানভাবে গুরুত্ব পাচ্ছে।

রাশমিকা সম্প্রতি ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসে প্রথম ভারতীয় উপস্থাপক হিসেবে ইতিহাস গড়েছেন। আগামী ২৩ মে টোকিওতে অনুষ্ঠিতব্য গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসেও তিনি উপস্থাপক হিসেবে অংশগ্রহণ করবেন, যা প্রমাণ করে তিনি শুধু সিনেমার তারকা নয় আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের পরিচিত মুখও।

রাশমিকা মান্দানার গল্প দেখায়, ছোট শহরের তরুণীও কঠোর পরিশ্রম, প্রতিভা ও আত্মপ্রত্যয়ে আন্তর্জাতিক তারকা হয়ে উঠতে পারেন। অভিনয়, জনপ্রিয়তা, প্রেম এবং সামাজিক প্রভাব—তিন দিকেই তিনি এখন অনন্য অবস্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *