সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড
Notice :

যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

সংগীতসফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিক কনসার্টে অংশ নেওয়ার ব্যস্ততার মধ্যেই দেশে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘ভিজিয়ে দিয়ো না’।

গানটি বৃষ্টিকে ঘিরে নির্মিত ‘বাদলা স্মৃতি’ শিরোনামের একটি বিশেষ অ্যালবামের অংশ। গত শুক্রবার মিউজিক আর্ট স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও।

জানা গেছে, গত ২৬ জুলাই মিশিগান থেকে শুরু হয়েছে কনার যুক্তরাষ্ট্র সফর। দুই মাসেরও বেশি সময়ব্যাপী এই সফরে তিনি দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে মোট ১৯টি কনসার্টে অংশ নেবেন।

‘বাদলা স্মৃতি’ অ্যালবামে বর্ষার আবহকে কেন্দ্র করে মোট ছয়টি গান স্থান পেয়েছে। এতে কনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ। অ্যালবামের সব গানের কথা লিখেছেন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আহসান ইমাম। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শান সায়েক।

অ্যালবাম প্রসঙ্গে আহসান ইমাম বলেন, বাংলাদেশের বর্ষা ও প্রকৃতির সৌন্দর্যকে সংগীত ও চিত্রায়ণের মাধ্যমে ফুটিয়ে তোলাই ছিল তাদের মূল লক্ষ্য। গানগুলোর মাধ্যমে প্রকৃতি, ভালোবাসা, স্মৃতি, আবেগ ও মানুষের অনুভূতির নানা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সুরকার শান সায়েক জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখেই অ্যালবামটির পরিকল্পনা করা হয়েছে। সুন্দর কথার সঙ্গে মানানসই সুর ও সংগীতায়োজনের মাধ্যমে শ্রোতাদের ভালো লাগার মতো একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছেন তারা।

যুক্তরাষ্ট্র সফরের সূচি অনুযায়ী, ২ আগস্ট লস অ্যাঞ্জেলেসে কনসার্টে অংশ নেন কনা। এরপর পর্যায়ক্রমে ওকলাহোমা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বোস্টন, ওরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মায়ামি, আটলান্টা, মিশিগান এবং নিউইয়র্কসহ বিভিন্ন শহরে গান শোনান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *