সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড
Notice :

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’

বিনোদন প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশ্বসংগীতের অন্যতম স্মরণীয় আয়োজন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে বিশেষ সংগীতচিত্র ‘দ্য লিগ্যাসি’। সংগীতায়োজক ও সেতারবাদক জাহাঙ্গীর আলম শ্রাবণের উদ্যোগে নির্মিত এই সংগীতচিত্রে শ্রদ্ধা জানানো হয়েছে পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসন এবং মুক্তিযুদ্ধের মানবিক চেতনাকে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও শরণার্থী সংকটে বিপর্যস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর তার বন্ধু, কিংবদন্তি সংগীতশিল্পী ও সাবেক বিটলস সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে মিলে আয়োজন করেছিলেন ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত সেই কনসার্টে অংশ নেন বব ডিলান, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেলসহ বিশ্বের খ্যাতিমান সংগীতশিল্পীরা।

সেই ঐতিহাসিক আয়োজনকে স্মরণ করে নির্মিত ‘দ্য লিগ্যাসি’ সংগীতচিত্রটি তৈরি হয়েছে পণ্ডিত রবিশঙ্করের ‘বাংলা ধুন’ এবং সত্যজিৎ রায়ের ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ গানের সুরের সমন্বয়ে। এতে সেতার পরিবেশন করেছেন জাহাঙ্গীর আলম শ্রাবণ। কণ্ঠ দিয়েছেন মাহমুদুল হাসান, সাজিয়া সুলতানা পুতুল এবং বর্ণালী সরকার।

অরেঞ্জবিডির সহযোগিতায় নির্মিত সংগীতচিত্রটি অরেঞ্জবিডি এবং Covered by Shrabon ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম শ্রাবণ বলেন, এই আয়োজনের লক্ষ্য শুধু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করা নয় বরং নতুন প্রজন্মের কাছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংগীতের মাধ্যমে মানবতার বার্তা পৌঁছে দেওয়া। একই সঙ্গে এটি পণ্ডিত রবিশঙ্করের অনন্য অবদান এবং সত্যজিৎ রায়ের সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধাঞ্জলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *