মাদারীপুরের ডাসারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ঘুড়ি উৎসব-২০২৬’। ‘মাদক নয়, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ডাসার উপজেলা মাঠে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস (বিওয়াইএফসি)-এর আয়োজনে এ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রোগ্রাম ম্যানেজার জয় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাদারীপুর।এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার থানার সাব ইন্সপেক্টর নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন ডাসার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সুনীথ কুমার, সহদেব বাড়ৈ, প্রধান শিক্ষক নবগ্রাম উচ্চ বিদ্যালয়, সৈয়দা ইসরাত ইমাম প্রধান শিক্ষক সনমান্দী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও আয়োজিত সংগঠন বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস (বিওয়াইএফসি) এর স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে সরিয়ে সুস্থ বিনোদনের ধারায় ফিরিয়ে আনতেই এই ঘুড়ি উৎসবের আয়োজন। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই খেলা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।
উৎসবে ডাসার উপজেলার ৮টি স্কুলের বিভিন্ন শিক্ষার্থীরা রঙিন সব ঘুড়ি নিয়ে অংশগ্রহণ করে।এই উৎসবে আরো ছিলো ছেলেদের জন্য মোরগের লড়াই, মেয়েদের জন্য বালিশ বদল, নৃত্য ও সংগীতসহ বিভিন্ন প্রতিযোগীতা, আগত দর্শকদের জন্য ছিলো হাঁড়ি ভাঙ্গা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রবীর কুমার হালদার সহকারী শিক্ষক শশিকর উচ্চ বিদ্যালয়। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।