শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ
Notice :

কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু

সিলেট প্রতিনিধি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে আবারও স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিফিন বিতরণের ফলে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিদ্যালয়গুলো সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে।

কার্যক্রমের আওতায় কলা, রুটি, ডিম ও দুধ সপ্তাহভিত্তিক বিতরণ করা হচ্ছে। পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের স্কুলমুখী করছে এবং শারীরিক ও মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষকরা জানান, আগে অনেক শিক্ষার্থী খালি পেটে আসত, ফলে ক্লাসে মনোযোগ ধরে রাখা কঠিন হতো। এখন শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ক্লাসে অংশ নিচ্ছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমহিউদ্দিন বলেন, স্কুল ফিডিং কার্যক্রম শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা খোর্শেদ আলম বলেন, শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ বেড়েছে এবং ঝরে পড়ার হার কমেছে। কার্যক্রমটি আরও বিস্তৃত হওয়া উচিত।

স্থানীয়রা মনে করছেন, স্কুল ফিডিং কার্যক্রম প্রাথমিক শিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানো উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *