বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের জমি দখলে নেওয়ায় মরিয়া হয়ে উঠেছে, এমন অভিযোগ ইউনিয়ন শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক একই গ্রামের প্রভাবশালী আব্দুল খালেক হাওলাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে আব্দুল খালেক লোকজন নিয়ে পাকা বাউন্ডারি দেওয়ার কাজটি করছিলেন। পরবর্তীতে বাঁধা দিলে কাজটি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ইতোপূর্বে জয়নাল আবেদিন বাদি হয়ে বিজ্ঞ আদালতে বাটোয়ার মামলা দায়ের করেন।

জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে বাগান বাড়ির ৪১৯১ নং দাগে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন উক্ত জমিতে দখলে থেকে ভোগদখল করে আসছে।
উক্ত জমি দখলে নেওয়ার পায়তারা করছে ইউনিয়ন শ্রমীক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল খালেক হাওলাদার। তবে, জয়নাল আবেদিন ও আব্দুল খালেকের সাথে জমির বিরোধ রয়েছে। এ ঘটনায় বাগেরহাট বিজ্ঞ আদালতে বাটোয়ারা মামলা দায়ের হয়। যার দেওয়ানি মামলা নং-৪৯/২৩। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে আইনশৃংখলা রক্ষার্থে স্থিতিশিল অবস্থায় থাকার নির্দেশনা প্রদান করেন। কিন্তু সেই আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রভাবশালী শ্রমীক লীগ নেতা আব্দুল খালেক হাওলাদার লোকজন নিয়ে বৃহস্পতিবার ভোররাতে পাকা ভবনের কাজটি শুরু করে। এতে বাঁধা দিলে জয়নাল আবেদিনের লোকজনকে হুমকি প্রদান করেন।

এদিকে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের মা খাউলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম (৫২) কে এ জমির বিরোধে ২০২২ সালে পিটিয়ে গুরুত্বর জখম করে। এনিয়ে তৃতীয় দফায় হামলা চালায় আব্দুল খালেক হাওলাদার ও তার লোকজন।

আব্দুল খালেক হাওলাদার বলেন, ২০ বছর পূর্বে জাহানারা বেগম ৫টি দাগে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। এখন তারা ওই দাগে না গিয়ে বাগান বাড়ির জমিতে আসতে চায়। তারা আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেছে। আমিও বিজ্ঞ আদালতে স্বরনাপন্ন হবো রবিবার।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন বলেন, প্রায় ৩০ বছর পূর্বে আমার পিতা ফকরুল ইসলাম জমি ক্রয় করে আমরা ভোগদখল করে আসছি। উক্ত জমি বৃহস্পতিবার ভোররাতে কাজ চলছিলো। আমি খুলনা অবস্থান করছিলাম এ সুবাধে আব্দুল খালেক ভুমিদস্যুরা দখলের জন্য কাজ করছিলেন। বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে লোকজন নিয়ে ইমারাত কাজ করে। আমার মা সহ পরিবারকে হুমকি প্রদান করেন। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।

নিকটস্থ সন্ন্যাসী ফাঁড়ির পুলিশের এএসআই আবজাল হোসেন বলেন, বিজ্ঞ আদলেতের নির্দেশ উভয় পক্ষ মেনে চলতে হবে। আপাতত খালেক হাওলাদারকে কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আদেশটি নিয়ে আদালতে স্মরনাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *