মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

মিমিকে নিয়ে অঙ্কুশের ইঙ্গিতপূর্ণ প্রশ্নে চর্চা

বিনোদন রিপোর্ট

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে। যদিও তিনি বারবারই দাবি করেছেন, বর্তমানে তার জীবনে কোনো প্রেমের সম্পর্ক নেই। তবুও সহকর্মীদের মজার মন্তব্য আর সামাজিক মাধ্যমের কিছু ইঙ্গিত নতুন করে জল্পনা ছড়াচ্ছে।

অতীতে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। পরে নানা কারণে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর বিভিন্ন সময়ে তার নাম যুক্ত হয়েছে ভিন্ন ভিন্ন গুঞ্জনের সঙ্গে। তবে কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি।

সম্প্রতি একটি সমুদ্রসৈকতের ছবি শেয়ার করেন মিমি। ছবিগুলোর বেশিরভাগই অন্য কারও তোলা বলে ধারণা করেন অনেকে। সেখান থেকেই শুরু হয় নতুন আলোচনা। বন্ধু অভিনেতা অঙ্কুশ হাজড়া মন্তব্য করেন, প্রতিটি সলো ট্রিপের ছবি কে তোলে, এটা তো বড় রহস্য! তার এই কথাই নতুন করে কৌতুহল বাড়ায় ভক্তদের মধ্যে।

এর আগে আরেক অভিনেত্রী পার্নো মিত্রও মজার ছলে মিমির ছবি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। আবার পডকাস্টে ঋতাভরী চক্রবর্তীর এক কথোপকথন থেকেও উঠে আসে ‘বাবি’ নামের এক রহস্যময় প্রসঙ্গ। যা নিয়েও শুরু হয় নতুন জল্পনা।

সব মিলিয়ে মিমি চক্রবর্তী নিজেকে এখনো সিঙ্গেল বললেও তার ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহল কমছে না। তবে সত্যিই কি তার জীবনে কেউ আছেন, নাকি সবটাই বন্ধুমহলের মজার ইঙ্গিত তা নিয়ে এখনো ধোঁয়াশা থেকেই যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *