মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ত্বক ও চুলের যত্নে আমলকী

কথাভিশন রিপোর্ট

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী একটি অত্যন্ত উপকারী ভেষজ ফল। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বককে উজ্জ্বল ও চুলকে মজবুত করতে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে সহজেই পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য।

প্রাকৃতিকভাবে ব্রণের দাগ দূর করতে আমলকীর রস বেশ কার্যকর। মুখে আমলকীর রস লাগিয়ে ৩০ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ব্যবহার করা ভালো। নিয়মিত ব্যবহারে ফল আরও ভালো পাওয়া যায়।

আমলকী প্রাকৃতিক স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা যায়। এক চামচ আমলকী পাউডার গরম পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে হালকা স্ক্রাব করতে হবে। পাঁচ মিনিট পর ধুয়ে ফেললেই ত্বক হয়ে উঠবে সজীব ও টানটান। চাইলে এতে সামান্য হলুদ যোগ করা যেতে পারে।

চুল পড়া কমাতে আমলকী বেশ উপকারী। শুকনো আমলকী সেদ্ধ করে পেস্ট তৈরি করে চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয়। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

এছাড়া আমলকীর রস সরাসরি চুলে লাগিয়েও চুলের ঔজ্জ্বল্য বাড়ানো সম্ভব।

আমলকী দিয়ে ঘরেই তৈরি করা যায় কার্যকর তেল। টাটকা আমলকী ব্লেন্ড করে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে ঠান্ডা করে সংরক্ষণ করতে হয়। এই তেল চুলে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেললে চুল হয় নরম, মজবুত ও ঝলমলে।

রাসায়নিক পণ্যের বদলে আমলকীর মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বক ও চুলের যত্ন হয় নিরাপদ ও দীর্ঘস্থায়ী। নিয়মিত ব্যবহারে সহজেই দূর করা সম্ভব নানা ধরনের সৌন্দর্যজনিত সমস্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *