মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

সিডনি ও মেলবোর্নে দুটি কনসার্টে গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা আবারও বিদেশের মঞ্চে গানের জাদু ছড়াতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তিনি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে দুটি পৃথক কনসার্টে পারফর্ম করবেন।

জানা গেছে, আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা লাইভ ইন সিডনি’ কনসার্ট। এরপর ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় শো।

এই দুটি আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের বরাতে রুনা লায়লা বলেন, কনসার্ট দুটি বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি আশাবাদী ভালো কিছু হবে। তার ভাষায়, দর্শকদের কাছ থেকে ইতোমধ্যেই টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

রুনা লায়লা জানান, প্রায় এক দশক পর তিনি আবার অস্ট্রেলিয়ায় পারফর্ম করতে যাচ্ছেন। এর আগে তিনি দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

জানা গেছে, সাতজন যন্ত্রশিল্পীসহ একটি দল নিয়ে ২৯ জুলাই সিডনির উদ্দেশে রওনা দেবেন তিনি। দুটি কনসার্ট শেষ করে ১০ আগস্ট দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

৬০ বছরেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় রুনা লায়লা বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি, সিন্ধি ও ইংরেজিসহ প্রায় ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন।

তার ক্যারিয়ারে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ডসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি। বলিউডের খ্যাতিমান সুরকারদের সঙ্গেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন।

রুনা লায়লা চলচ্চিত্রেও অসামান্য অবদান রেখেছেন। তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেরা গায়িকা হিসেবে। এছাড়া ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবেও তিনি পুরস্কৃত হয়েছেন।

সংগীতের পাশাপাশি তিনি মডেলিং, রিয়েলিটি শোর বিচারক এবং মানবিক কাজেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *