রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল : মস্তিষ্কের ভারসাম্য নষ্টের নীরব কারণ? রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনি গাইবান্ধার বাজারে অস্থিরতা: মুরগি ও মাছের দামে হঠাৎ ঊর্ধ্বগতি কালকিনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবিতে মানববন্ধন শিক্ষক, গেম ডেভেলপার, তারপর হামলাকারী অ্যালেন কীভাবে বদলে গেলেন? ১১ লাখ আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীতে ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা স্ত্রীর সাথে কলহের জেরে শশুর বাড়িতে প্রাণ গেল স্বামীর ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা : কে এই টমাস অ্যালেন? বৃহত্তম ফেসবুক গ্রুপ বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি উৎসব হরমুজ এড়িয়ে নিরাপদ পথে চট্টগ্রামের দিকে তেলবাহী জাহাজ প্রশ্নপত্র ফাঁস নয়, প্রতারণার ফাঁদ সতর্ক থাকার আহ্বান উপদেষ্টার বাগেরহাটে এক বাগানেই ৫০ জাতের আম খুবিতে “নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত র‌্যাব-৪ সিপিসি-২ ও সিপিএসসি এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার : গ্রেফতার ৩ ‘Bangladeshi Solidarity Europe Zone ’–এর নব- নির্বাচিত সভাপতি : ফজলে রাব্বী ফুটপাত দখলমুক্ত করতে ছয় মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা ডিএনসিসির
Notice :

বাগেরহাটে এক বাগানেই ৫০ জাতের আম

নিজস্ব প্রতিনিধি

দক্ষিণাঞ্চলের নোনা পানির এলাকা। যেখানে অনেক ফসল চাষই চ্যালেঞ্জ, সেখানে বিদেশি আম চাষ করে ভাগ্য বদলেছেন আবু বক্কর শেখ নামের এক কৃষি উদ্যোক্তা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৫০ প্রজাতির দেশি-বিদেশি আম চাষ করে বছরে লাখ টাকা আয় করছেন তিনি। তার এই সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকেরাও।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতি ব্রুজবারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু বক্কর শেখ পেশায় একজন কৃষি উদ্যোক্তা ও নার্সারি ব্যবসায়ী। প্রায় ১০ বছর আগে স্থানীয়দের পরামর্শে বিদেশি আম চাষ শুরু করেন তিনি।

বর্তমানে প্রায় ৪ বিঘা জমিতে গড়ে তুলেছেন একটি সমৃদ্ধ আমবাগান, যেখানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫০টি জাতের আম রয়েছে। বিদেশি আমের মধ্যে চিয়াংমাই, কিং অব চাকাপাত, মিয়াজাকি, ব্যানানা ম্যাংগো, ব্র্যাক স্টোন, রেড পালমার, ব্রুনাই কিংসহ নানা জাতের আম রয়েছে। এছাড়া দেশি আমের মধ্যে গোপালভোগ, হিমসাগরের মতো জনপ্রিয় জাতও রয়েছে।

বারি ১১ জাতের আমও রয়েছে তার বাগানে যা বছরজুড়ে ফল দেয়। স্বাদ ও গুণে এসব আম সব শ্রেণির ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। বাগানে গেলে চোখে পড়ে আমের ভারে নুয়ে পড়া গাছ যা সহজেই মন কাড়ে আমপ্রেমী দর্শনার্থীদের।

উদ্যোক্তা আবু বক্কর শেখ বলেন, বর্তমানে আমার ৪ বিঘা জমিতে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫০০টি আমগাছ রয়েছে। প্রতিটি গাছ কিনতে খরচ হয়েছে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা।

আমার বাগানে সবচেয়ে বেশি রয়েছে থাই জাতের আমগাছ। এ বছর প্রতিটি গাছ থেকে ১৫ থেকে ৩০ কেজি পর্যন্ত আম উৎপাদন হয়েছে। তিনি আরও বলেন, এ বছর বাগানের আম সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০ টাকা কেজি দরে বিক্রি করছি। দেশি আমের তুলনায় বিদেশি আমে লাভ বেশি। কারণ দেশি আমের মৌসুম শেষ হওয়ার পর বিদেশি আম পাকে তখন বাজারে চাহিদা বেশি থাকে।

এছাড়া আমার নার্সারিতে গ্রাফটিং পদ্ধতিতে চারা উৎপাদন করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৩ হাজার চারা তৈরি হয়েছে এবং আরও ৪ থেকে ৫ হাজার চারা উৎপাদনের পরিকল্পনা রয়েছে। অনেকেই আমার কাছ থেকে চারা সংগ্রহ করে বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন।

বাগান পরিচর্যার দায়িত্বে থাকা মো. বাবুল শেখ বলেন, এ বছর বাগানে ভালোই ফলন হয়েছে। ইতি মধ্যে বারি ১১ আম পাকা শুরু হয়েছে। অনেকেই সরাসরি বাগান থেকে আম কিনে নিয়ে যাচ্ছেন। চাহিদা থাকায় আমরা চারাও উৎপাদন করছি।

জেলার কচুয়া উপজেলার বাসিন্দা কবির শেখ বলেন, বক্কর ভাইয়ের আমবাগান দেখে আমিও বিদেশি আম গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। এ কারণে বিদেশি আমগাছের কলম চারা সংগ্রহের জন্য বাগানে এসেছি। ইতোমধ্যে ৩০টি চারা সংগ্রহ করেছি।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, চিয়াংমাই ও চাকাপাত থাইল্যান্ডের জনপ্রিয় আমের জাত। দেশে এসব জাত ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নির্ধারিত সময়ের কিছুটা পরে পাকার কারণে এসব আম বাজারে ভালো দাম পাওয়া যায়, যা চাষিদের জন্য লাভজনক।

তিনি আরও বলেন, আমবাগানে পোকামাকড়ের আক্রমণ রোধে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে। এছাড়া নতুন উদ্যোক্তাদেরও আমরা এ খাতে বিনিয়োগে উৎসাহিত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *