মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

হিজাব পরায় সমালোচনার মুখে অঙ্কিতা লোখান্ডে

বিনোদন রিপোর্ট
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে হিজাব পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করায় সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি স্বামী ভিকি জৈনের সঙ্গে আবুধাবিতে ভ্রমণ করেন অঙ্কিতা এবং সেখানে নেওয়া কিছু রোমান্টিক মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন।

ছবিতে অঙ্কিতা হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে। এটি নিয়েই কিছু নেটিজেন নেতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, “হিন্দু হয়ে হিজাব পরার কারণ কী?” বা সরাসরি জিজ্ঞেস করেছেন, আপনি কি ধর্ম পরিবর্তন করেছেন? এমনকি কয়েকজন তার অনুগামীদের অঙ্কিতাকে আনফলো করার আহ্বানও জানিয়েছেন।

নেটমাধ্যমে এই ইস্যুতে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে কিছু মানুষ হিজাব পরাকে সমালোচনা করেছেন অন্যদিকে অনেকেই এটিকে ধর্মীয় সহনশীলতার সুন্দর উদাহরণ হিসেবে দেখেছেন।

অঙ্কিতার সমর্থকরা বলেছেন, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলিতে নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলা স্বাভাবিক শিষ্টাচার। তারা অঙ্কিতার পছন্দকে শ্রদ্ধার পরিচয় হিসেবে দেখেছেন এবং সীমিত চিন্তাভাবনা এড়িয়ে অন্য দেশের সংস্কৃতি ও ধর্মকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

এখন পর্যন্ত অঙ্কিতা বা ভিকি এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ভক্তদের একতার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *