ঢাকার সিনেমার স্বপ্ন নায়িকা বরেণ্য ববিতা ৪ জুন রাত ৯.৩৫ মিনিটে চ্যানেল আইতে এক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেবেন।
এই অনুষ্ঠানটিতে ববিতা অকপটে জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন হঠাৎ বিয়ে, বাসর রাত, প্রয়াত স্বামী, একমাত্র সন্তান অনিকের প্রতি স্নেহ, নায়ক জাফর ইকবালের সঙ্গে প্রেমের স্মৃতি এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতা।
সাক্ষাৎকার পরিচালনা করেছেন শীর্ষস্থানীয় চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এটি ববিতার প্রথমবারের মতো টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হওয়া এবং এক্সক্লুসিভ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব।