সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

চীনের মেগা বাঁধে ভূমিকম্প ঝুঁকির সতর্কতা, উদ্বেগে ভারত-বাংলাদেশ

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

তিব্বতে ব্রহ্মপুত্রের (ইয়ারলুং সাংপো) ওপর নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চায়না জিওলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, বাঁধের জলাধার এলাকার নিচেই একটি সক্রিয় ভূ-ফাটল (ফল্ট লাইন) রয়েছে যা ভবিষ্যতে ভূমিকম্প, ভূমিধস ও অবকাঠামোগত ঝুঁকি বাড়াতে পারে।

চীনা ভাষার সাময়িকী সেডিমেন্টারি জিওলজি অ্যান্ড টেথিয়ান জিওলজি-তে প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়, পূর্ব হিমালয়ের পাইজেন ফল্ট দীর্ঘদিন ধরেই সক্রিয়। এই ফল্টের অবস্থান বাঁধের জলাধারের খুব কাছাকাছি হওয়ায় বাঁধের পাশাপাশি সড়ক, সেতু, সুড়ঙ্গ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মুখে পড়তে পারে।

গবেষকদের মতে, দীর্ঘমেয়াদি ভূ-তাত্ত্বিক সক্রিয়তার কারণে ওই অঞ্চলের শিলাস্তর ও মাটির স্থিতিশীলতা দুর্বল হয়েছে। ফলে জলাধারের পানির চাপ বা শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে পাহাড়ি ঢাল অস্থিতিশীল হয়ে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে প্রকৌশলগত নিরাপত্তা জোরদার, ঢাল শক্তিশালীকরণ, রিটেইনিং ওয়াল নির্মাণ এবং ভূমিধস প্রতিরোধে বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন গবেষকরা। তাদের মতে, নির্মাণ থেকে শুরু করে পরিচালনার পুরো সময়জুড়েই এসব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

চীন গত বছর তিব্বতে এই মেগা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করে। প্রকল্পটি থেকে বছরে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বিশ্বের বর্তমান বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র থ্রি গর্জেস বাঁধের উৎপাদন সক্ষমতার প্রায় তিন গুণ।

ইয়ারলুং সাংপো নদী ভারতের অরুণাচল প্রদেশ ও আসামে প্রবেশের পর ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়। ফলে উজানে নির্মাণাধীন এই বাঁধের সম্ভাব্য প্রভাব নিয়ে ভারত ও বাংলাদেশে দীর্ঘদিন ধরেই পানি প্রবাহ, পরিবেশ, জীববৈচিত্র্য ও পানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, পাইজেন এলাকা হিমালয়ের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এখানে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প হয়। ২০১৭ সালে তিব্বতের মিলিন এলাকায় সংঘটিত ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পও এই অঞ্চলের ভূমিকম্প ঝুঁকির বাস্তবতা তুলে ধরে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষকদের সতর্কবার্তায় বলা হয়েছে, ভবিষ্যতে ভূমিকম্পের প্রভাবে ভূমিধস ও পাহাড়ধসের মতো দুর্যোগ দেখা দিলে বাঁধসহ আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেখানে কর্মরত মানুষের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। তাই প্রকল্পটির প্রতিটি ধাপে কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *