সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ক্যান্সার আক্রান্ত হিনা খানের মা হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক রিপোর্ট

ক্যান্সার আক্রান্ত হিনা খানের মা হওয়ার গুঞ্জনভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের মধ্যেও নতুন জীবনের দিকে এগোচ্ছে এমন গুঞ্জন চলছে, তিনি মা হতে যাচ্ছেন। সম্প্রতি হিনা খানের কিছু ছবি এবং একটি রিয়্যালিটি শোতে দেওয়া বার্তা সূত্রে ভক্তদের মধ্যে এই জল্পনা তীব্র হয়েছে। তবে এ বিষয়ে হিনা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘পতি পত্নী অউর পঙ্গা’ শো-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিনা খান ও তার স্বামী রকি জায়সওয়াল। অনুষ্ঠান সঞ্চালক মুনাব্বার ফারুকী হঠাৎ করেই হিনাকে সন্তান লালন-পালন সংক্রান্ত পরামর্শ দিতে শুরু করেন। দর্শকরা বিষয়টি লক্ষ্য করেন এবং ধারণা করতে থাকেন হিনা হয়তো প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।

ফ্যানদের জল্পনা আরও উসকে দেয় অভিনেত্রীর সাম্প্রতিক কিছু ছবি। সালোয়ার-কামিজে থাকা ওই ছবিতে নেটিজেনরা মনে করছেন, হিনা তার বেবি বাম্প আড়াল করার চেষ্টা করছেন ওড়না দিয়ে। তবে কিছু নিন্দুক মনে করছেন এটি শুধুই পোশাক বা ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এমন দেখাচ্ছে।

২০২৪ সালে হিনা খান ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। চিকিৎসার কঠিন সময়ে নিজেকে মানসিকভাবে শক্ত রাখতেন তিনি। অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের প্রেমিক রকি জায়সওয়ালকে বিয়ে করেন হিনা। সামাজিক মাধ্যমে তিনি ভক্তদের কাছ থেকে নিয়মিত সাহস পেয়েছেন এবং সেই সমর্থন তাকে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

এক সাক্ষাৎকারে হিনা বলেন, ক্যানসারের খবর শুনে নিজেকে ভেঙে না পড়ে শান্ত থাকার চেষ্টা করেছিলাম। এমনকি সেই সময়ে প্রিয় ফালুদা খেয়েছিলেন যা তার মানসিক শক্তি দেখায়। বর্তমানে সুস্থতার লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি নতুন জীবন নিয়ে আশাবাদী, যা ভক্তদের মধ্যে মা হওয়ার সম্ভাবনা নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *