সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

নায়িকা থেকে গায়িকা বুবলী

Reporter Name

চিত্রনায়িকা শবনম বুবলী এবার কণ্ঠে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। টিভি অনুষ্ঠানের জন্য করা গানটিতে বুবলীর সঙ্গে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

গানটি করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ঈত্যাদির জন্য। জানা গেছে, পেশাদার সংগীতশিল্পী না হলেও বুবলী ইমরানের সঙ্গে চমৎকারভাবে গানটি গেয়েছেন। এই গানটিই বুবলীর টিভিতে গায়ক হিসেবে প্রথম আত্মপ্রকাশ।

গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নয় এমন তারকারা ঈত্যাদিতে গান গেয়ে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। এর আগে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে।

চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও প্রথমবারের মতো গান গেয়ে প্রশংসিত হয়েছেন।

অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানো ঈত্যাদির পুরনো ধারা। এর ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানও গানটি করেছেন।

এর আগে এই ধারায় গেয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকে।

গানটির দৃশ্যধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ঈত্যাদি সেটে। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কী এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে গানটি আরও দর্শকপ্রিয় হওয়ার আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

এই গান ঈদের বিশেষ ঈত্যাদি অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর হিসেবে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *