বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ঘরোয়া উপায়ে চুলের যত্ন

বিশেষ প্রতিনিধি

ঈদ মানেই নতুন পোশাক, সাজগোজ আর পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত। তবে সুন্দর পোশাকের সঙ্গে চুলের যত্নও সমান গুরুত্বপূর্ণ। চুল যদি থাকে প্রাণবন্ত ও ঝরঝরে তাহলে পুরো সাজগোজ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, ঈদের কয়েকদিন আগে থেকেই চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি। প্রকৃতিতে এখন বসন্তকাল। এ সময়ে বাতাসে আর্দ্রতার তারতম্য ও ধুলাবালি বেড়ে যায় যার ফলে চুল দ্রুত ময়লা হয় এবং মাথার ত্বকে ঘাম জমে। এতে খুশকি ও চুল পড়া বাড়ে এবং চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্যও ক্ষতিগ্রস্ত হয়। কার্নাভাল মেকওভারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ তাসলিমা পলাশী জানিয়েছেন, রোজা ও শুষ্ক আবহাওয়ার কারণে ইফতার ও সাহরিতে পর্যাপ্ত পানি ও পানি জাতীয় খাবার না খেলে তার প্রভাব সরাসরি চুলে পড়ে। ত্বকের পাশাপাশি চুলও আর্দ্রতা হারায়। তবে নিয়মিত রুটিন মেনে চললে চুলের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। চলতি ব্যস্ততায় অনেকেই পার্লারে যেতে পারছেন না। কিন্তু ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিয়েও ঈদে স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়া সম্ভব। সুস্থ চুলের জন্য সপ্তাহে অন্তত ২-৩ দিন তেল ব্যবহার করা প্রয়োজন। নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল মজবুত হয়। চাইলে তেলের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুলও মিশিয়ে নিতে পারেন। ঈদের আগে অন্তত দু-একবার হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল নরম ও উজ্জ্বল হয়। ঘরে বসেই একটি মাস্ক বানানো যায়। উদাহরণস্বরূপ : ডিম, দই ও সামান্য মধু মিশিয়ে চুলে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে চুলে বাড়তি পুষ্টি পৌঁছে। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করা গুরুত্বপূর্ণ। শুষ্ক চুলের জন্য ময়েশ্চারাইজিং শ্যাম্পু এবং তৈলাক্ত চুলের জন্য মাইল্ড বা ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করা ভালো। শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। বারবার হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লার ব্যবহার করলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। তাই ঈদের আগে যতটা সম্ভব হিট স্টাইলিং এড়িয়ে চলাই ভালো। চুলের আগা ফাটা থাকলে পুরো চুলই রুক্ষ দেখায়। তাই ঈদের আগে একবার চুলের আগা ট্রিম করলে চুল অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল দেখায়। চুলের সৌন্দর্য শুধু বাইরের যত্নে নয় ভেতরের পুষ্টির ওপরও নির্ভর করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা এবং প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন : ডিম, মাছ, বাদাম ও শাকসবজি খাওয়া চুলের জন্য খুবই উপকারী। ঈদের ব্যস্ততার মধ্যেও যদি কয়েকদিন আগে থেকে চুলের যত্ন নেওয়া যায় তাহলে উৎসবের দিনে চুল থাকবে প্রাণবন্ত ও ঝলমলে। সামান্য যত্নই আপনার ঈদের সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *