শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
তারুণ্যের শক্তিতে নতুন আদলে গড়ে উঠবে সোমভাগ ইউনিয়ন: সমাজসেবক, ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক মো: মনিরুজ্জামান মনিরের রূপকল্প জলাবদ্ধতা নিরসনে হিজরা খাল সংস্কার কাজ এগোচ্ছে দ্রুতগতিতে : সিডিএ চেয়ারম্যান হিলিতে হাঁস খামারের সাফল্যগাথা : ১০০ থেকে ১০ হাজার হাঁসের যাত্রা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে বড় ধস, কমেছে প্রায় ৯০ শতাংশ বগুড়ার উন্নয়ন শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম রক্তদানের পর যেসব খাবার এড়িয়ে চলা উচিত ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ নয়, কোচিং না করার আহ্বান শিক্ষামন্ত্রীর খেলাপি ঋণের পাহাড়ে ভাঙছে ব্যাংক খাত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তদন্ত কাঠামো নিয়ে প্রশ্ন ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন কালিয়াকৈরে গার্মেন্টসে গণঅসুস্থতা, হাসপাতালে ২০০-এর বেশি শ্রমিক শ্রীবরদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন জনগণ পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে, কাজের সুযোগ চাই : প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চেও বাংলাদেশের সুনাম বাড়াচ্ছে সেনাবাহিনী : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার প্রভাবে বিশ্ববাজারে কমল তেলের দাম, চাঙা শেয়ারবাজার শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপে জয় দিয়ে শুরু ঘানার বিশ্বকাপে নতুন কীর্তি, মেসির সমকক্ষ রোনালদো অবশেষে যুদ্ধবিরতির সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র ও ইরান
Notice :

অবশেষে যুদ্ধবিরতির সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের উত্তেজনা, কূটনৈতিক আলোচনা এবং নানা নাটকীয়তার পর যুদ্ধের অবসান ঘটাতে সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

উভয় দেশ জানিয়েছে, এই সমঝোতার মাধ্যমে স্থায়ী শান্তিচুক্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই পক্ষের দাবি, চুক্তিটি ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সমঝোতার অন্যতম শর্ত হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না, চলমান সব ধরনের সামরিক সংঘাত বন্ধ করা হবে এবং আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে।

ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন-পরবর্তী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন। পরে ট্রাম্প সাংবাদিকদের কাছে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরানের পক্ষ থেকেও ইলেকট্রনিকভাবে সমঝোতা স্মারকে সই করা হয়েছে। তিনি বলেন, আনুষ্ঠানিক কোনো স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা নেই এবং এখন চুক্তি বাস্তবায়নের দিকেই গুরুত্ব দেওয়া হবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় চালু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *