শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
তারুণ্যের শক্তিতে নতুন আদলে গড়ে উঠবে সোমভাগ ইউনিয়ন: সমাজসেবক, ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক মো: মনিরুজ্জামান মনিরের রূপকল্প জলাবদ্ধতা নিরসনে হিজরা খাল সংস্কার কাজ এগোচ্ছে দ্রুতগতিতে : সিডিএ চেয়ারম্যান হিলিতে হাঁস খামারের সাফল্যগাথা : ১০০ থেকে ১০ হাজার হাঁসের যাত্রা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে বড় ধস, কমেছে প্রায় ৯০ শতাংশ বগুড়ার উন্নয়ন শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম রক্তদানের পর যেসব খাবার এড়িয়ে চলা উচিত ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ নয়, কোচিং না করার আহ্বান শিক্ষামন্ত্রীর খেলাপি ঋণের পাহাড়ে ভাঙছে ব্যাংক খাত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তদন্ত কাঠামো নিয়ে প্রশ্ন ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন কালিয়াকৈরে গার্মেন্টসে গণঅসুস্থতা, হাসপাতালে ২০০-এর বেশি শ্রমিক শ্রীবরদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন জনগণ পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে, কাজের সুযোগ চাই : প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চেও বাংলাদেশের সুনাম বাড়াচ্ছে সেনাবাহিনী : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার প্রভাবে বিশ্ববাজারে কমল তেলের দাম, চাঙা শেয়ারবাজার শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপে জয় দিয়ে শুরু ঘানার বিশ্বকাপে নতুন কীর্তি, মেসির সমকক্ষ রোনালদো অবশেষে যুদ্ধবিরতির সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র ও ইরান
Notice :

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

Reporter Name
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান।

এসময় তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তানের উন্নত শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছে।

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে অবহিত করে পাকিস্তানী হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে। এর মধ্যে ৭৪ জন ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে। আগামীতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি মেধা বিনিময়ের লক্ষ্য নিয়ে কাজ চলমান রয়েছে। চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরও সংহত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

পাকিস্তানের হাইকমিশনার একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।

আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা  হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সঙ্গে পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *