শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
তারুণ্যের শক্তিতে নতুন আদলে গড়ে উঠবে সোমভাগ ইউনিয়ন: সমাজসেবক, ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক মো: মনিরুজ্জামান মনিরের রূপকল্প জলাবদ্ধতা নিরসনে হিজরা খাল সংস্কার কাজ এগোচ্ছে দ্রুতগতিতে : সিডিএ চেয়ারম্যান হিলিতে হাঁস খামারের সাফল্যগাথা : ১০০ থেকে ১০ হাজার হাঁসের যাত্রা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে বড় ধস, কমেছে প্রায় ৯০ শতাংশ বগুড়ার উন্নয়ন শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম রক্তদানের পর যেসব খাবার এড়িয়ে চলা উচিত ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ নয়, কোচিং না করার আহ্বান শিক্ষামন্ত্রীর খেলাপি ঋণের পাহাড়ে ভাঙছে ব্যাংক খাত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তদন্ত কাঠামো নিয়ে প্রশ্ন ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন কালিয়াকৈরে গার্মেন্টসে গণঅসুস্থতা, হাসপাতালে ২০০-এর বেশি শ্রমিক শ্রীবরদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন জনগণ পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে, কাজের সুযোগ চাই : প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চেও বাংলাদেশের সুনাম বাড়াচ্ছে সেনাবাহিনী : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার প্রভাবে বিশ্ববাজারে কমল তেলের দাম, চাঙা শেয়ারবাজার শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপে জয় দিয়ে শুরু ঘানার বিশ্বকাপে নতুন কীর্তি, মেসির সমকক্ষ রোনালদো অবশেষে যুদ্ধবিরতির সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র ও ইরান
Notice :

মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬ জুন মঙ্গলবার বেলা ১০ টায় ডরপ অফিসের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সাথে এলাকায় বিদ্যমান সমস্যাগুলো নিয়ে মা সংসদ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মা সংসদের স্পিকার শৈব্য ডাকুয়ার পরিচালনায় সভায় ডেপুটি স্পিকার শেফালী আক্তার রাখি, মমতাজ বেগমসহ উপস্থিত সকল ভোকাল সদস্যরা জলবায়ূ পরিবর্তনের প্রভাবে এলাকায় বিদ্যমান সমস্যাগুলো বিশেষ করে সুপেয় পানির সংকট,স্যানিটেশন, জলাবদ্ধতা নিরসন,খাসপুকুর পুরুদ্ধার,সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সংখ্যা আরো বৃদ্ধি করন,নদী ভাঙ্গন প্রতিরোধে উপযোগী ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,নাগরিক সেবার তথ্য,জলবায়ুর প্রভাবে ক্ষয়ক্ষতি এবং জীবন ব্যবস্থার বাধার দিকগুলোসহ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। যাতে করে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের কার্যকরি ব্যবস্থা গ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার সভায় উল্লেখিত বিষয়গুলো নিয়ে মা সংসদের সকল প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিয় করেন এবং তিনি বলেন, মা সংসদের প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে এলাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য নতুন অর্থবছরের বরাদ্দ হতে কাজগুলি পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে, এবং সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা গুলো রয়েছে সেগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আলোচনা সভায় মা সংসদ একটি সুপারিশ পত্র ফাইল প্রদান করেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে মা সংসদের উপদেষ্টা হিসাবে থাকার জন্য প্রস্তাব করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাদের এই প্রস্তাবে সম্মত্তি প্রদান করে তিনি বলেন, যতদিন এই উপজেলায় আছি ততদিন আমিও মা সংসদের পাশে থাকবো। মা সংসদ যাতে করে সফল ভাবে সামনে এগিয়ে যেতে পারে সে বিষয়ে কিছু দিকনির্দেশনা দেন,এবং এলাকার ও সমাজ উন্নয়ন মূলক কর্যক্রমের মতো মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য মা সংসদকে উৎসাহিত করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার- এই অঞ্চলের পানি সংকট নিরসনের লক্ষ্যে স্থানীয় প্ল্যাটফর্ম গুলোকে সাথে নিয়ে ও বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে নিরাপদ পানি নিশ্চিত কার্যক্রম বাস্তবায়নের জন্য বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডরপ) এর বিশেষ ভাবে প্রশংসা করে বলেন, ডরপ যে কাজগুলো বাস্তবায়ন করছে সে সকল কার্যক্রম এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও যুগ-উপযোগী,এই অঞ্চলে সবচেয়ে বড় সংকট হচ্ছে নিরাপদ পানির,আর সেই সংকট নিরসনের কাজটিই ডরপ বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *