মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

বগুড়ার উন্নয়ন শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিশেষ প্রতিনিধি

বগুড়া জেলা দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বঞ্চনার শিকার ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বর্তমান সরকার যখন বগুড়ার উন্নয়ন কার্যক্রম শুরু করেছে, তখন বিভিন্ন মহল থেকে বাধা সৃষ্টির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ার দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগীয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী জানান, হাসপাতালটির বর্তমান ছয়তলা ভবনকে আটতলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হাসপাতালের ধারণক্ষমতা ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০১ থেকে ১৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য পরিচালনা কমিটি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, হাসপাতালের পাশের জমি যদি সরকারি মালিকানাধীন হয় তাহলে তা উন্নয়ন কাজে ব্যবহার করা হবে আর বেসরকারি মালিকানাধীন হলে প্রয়োজনে অধিগ্রহণ করা হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে নানা ধরনের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছে। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে এসব অপচেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ইতোমধ্যে মন্ত্রিপরিষদে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপিত হয়েছে। পাশাপাশি করতোয়া নদী খনন প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এবং নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের নতুন বেড, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবিষ্যতে প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *