মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওর তামা জুলজিক্যাল পার্কে এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে সৃষ্ট পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হওয়াই তাদের মৃত্যুর অন্যতম কারণ।

মারা যাওয়া সিংহীগুলোর বয়স ছিল ৩, ১১ ও ১৫ বছর। কর্তৃপক্ষ জানায়, প্রথমে তিন বছর বয়সী ‘মুগি’ অসুস্থ হয়ে পড়ে। পরে পর্যায়ক্রমে ‘ইচিগো’ ও ‘লুয়েনা’ নামের আরও দুটি সিংহীর মৃত্যু হয়। চিকিৎসার অংশ হিসেবে তাদের স্যালাইন, ভিটামিন ও অন্যান্য ওষুধ দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, ময়নাতদন্তে তিনটি প্রাণীর শরীরে মারাত্মক পানিশূন্যতা এবং একাধিক অঙ্গ বিকলের লক্ষণ পাওয়া গেছে। তবে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হবে।

বর্তমানে চিড়িয়াখানার আরও কয়েকটি সিংহ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তাদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ, বড় শিল্প ফ্যান, স্যালাইন ও বিশেষ পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সিংহ প্রদর্শনী ও সাফারি বাস সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সিংহ ঘামতে পারে না। তারা দ্রুত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু অতিরিক্ত গরমের সঙ্গে উচ্চ আর্দ্রতা থাকলে এই প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে প্রাণীগুলো সহজেই হিট স্ট্রেসে আক্রান্ত হতে পারে।

এদিকে চলতি গ্রীষ্মে জাপানজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত গরমে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি শরীর ঠান্ডা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *