মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রায় দুই সপ্তাহের দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এই সফরে তারা বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে নয় বরং বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একাধিক ম্যাচ খেলবে।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, সিরিজের সব ম্যাচ রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

বিসিবির এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ এইচপি ইউনিট ও অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন। একই সঙ্গে ভবিষ্যতের জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে মালয়েশিয়া দলও এই সফরের মাধ্যমে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।

দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে চলতি বুধবারই ঢাকায় এসে পৌঁছাবে মালয়েশিয়া ক্রিকেট দল। দুই দিন অনুশীলন সেশন সেরে তারা মূল লড়াইয়ে নামবে। সূচি অনুযায়ী, সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

আগামী ৮ আগস্ট (শনিবার) দুপুর ২টায় প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল। পরবর্তীতে ১০ আগস্ট (সোমবার) একই মাঠে ও একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। ১২, ১৪ ও ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে মালয়েশিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

মূলত আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান গেমসের বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে বিসিবির কাছে সফরের আবেদন জানিয়েছিল মালয়েশিয়া। সহযোগী ক্রিকেট দেশকে সহায়তার অংশ হিসেবে বিসিবি তাদের আবেদনে সাড়া দিয়ে এই সিরিজটি আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *