বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই ২০২৪-এর আত্মত্যাগ এবং আমাদের নাগরিক দায়বদ্ধতা-লায়ন শাহাদাত হোসেন ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান
Notice :

ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল

কথাভিশন রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঢাকার ধামরাইয়ে অবাঞ্চিত ঘোষণা করেছে ধামরাই উপজেলা ছাত্রদল।

একই সঙ্গে তার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি  বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক শালীনতার চরম সীমা লঙ্ঘন করেছেন। এ ধরনের ধৃষ্টতা কোনোভাবেই বরদাশত করা হবে না।

ছাত্রদল নেতারা অবিলম্বে নাসীরুদ্দীন পাটোয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করা না হলে এবং ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ধামরাই উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *