বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই ২০২৪-এর আত্মত্যাগ এবং আমাদের নাগরিক দায়বদ্ধতা-লায়ন শাহাদাত হোসেন ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান
Notice :

ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর দেশের বাজারে দামের ঊর্ধ্বগতিতে লাগাম টানার আভাস মিলেছে। আমদানি শুরুর মাত্র একদিনের মধ্যেই দিনাজপুরের হিলি বাজারে দেশীয় কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৫০ টাকা পর্যন্ত কমে গেছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

মঙ্গলবার (৪ আগস্ট) হিলি বাজার ঘুরে দেখা যায়, আগের দিন যে দেশীয় কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটিই এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। পাইকারি বাজারেও দামের একই ধরনের পতন লক্ষ্য করা গেছে।

পাইকারি ব্যবসায়ীরা জানান, বর্তমানে কৃষকদের কাছ থেকে প্রায় ১৪০ টাকা কেজি দরে কাঁচামরিচ সংগ্রহ করে ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। তাদের মতে, ভারতীয় কাঁচামরিচ বাজারে প্রবেশ করায় সরবরাহ বেড়েছে এবং এর প্রভাবেই দেশীয় মরিচের দাম কমতে শুরু করেছে। আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে।

খুচরা বিক্রেতারাও বলছেন, পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় তারা আগের তুলনায় কম দামে কাঁচামরিচ বিক্রি করতে পারছেন। ফলে সাধারণ ক্রেতারাও এর সুফল পাচ্ছেন।

বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, কয়েকদিন ধরে অতিরিক্ত দামের কারণে প্রয়োজনের তুলনায় কম কাঁচামরিচ কিনতে হচ্ছিল। তবে একদিনেই কেজিতে ৫০ টাকা কমে যাওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন এবং আশা করছেন, সামনে দাম আরও কমবে।

গৃহিণীদেরও একই প্রত্যাশা। তাদের ভাষ্য, প্রতিদিনের রান্নায় কাঁচামরিচ অপরিহার্য হওয়ায় উচ্চমূল্যের কারণে সংসারের ব্যয় বেড়ে গিয়েছিল। দাম কমতে শুরু করায় পারিবারিক বাজেট কিছুটা স্বাভাবিক হওয়ার আশা দেখা দিয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকদের মতে, ভারত থেকে কাঁচামরিচ আসতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে এবং প্রতিযোগিতাও তৈরি হয়েছে। এর ফলেই দামে ইতিবাচক প্রভাব পড়ছে। নিয়মিত আমদানি চললে বাজার আরও স্থিতিশীল হবে বলে তারা মনে করছেন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেয়। এর ধারাবাহিকতায় সোমবার হিলি স্থলবন্দর দিয়ে চারটি ট্রাকে মোট ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে।

সংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনগুলোতেও আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরও বাড়বে, ফলে কাঁচামরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *