শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ
Notice :

কাঁধে স্ত্রীর, বুকে ছেলের লাশ—ভিডিও করতে ব্যস্ত ছিল ভিড় ‘সবাই ভিডিও করছিল, কেউ এগিয়ে আসেনি’

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় স্ত্রী ও দেড় বছরের ছেলেকে হারিয়ে লাশ কাঁধে নিয়ে রেললাইন পার হতে হয়েছে এক পিতা সুজন মিয়াকে। তার সঙ্গে ছিল জীবিত আরেক সন্তান ও কিছু শপিং ব্যাগ। কিন্তু আশপাশে ভিড় থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি—অভিযোগ তার।

ঘটনাটি ঘটে গত ২৭ মে নরসিংদী রেলস্টেশনে। ঈদের কেনাকাটা শেষে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় স্ত্রী সাথী বেগম (২৭) এবং দেড় বছরের ছেলে সাফওয়ান ওরফে হাসেম নিহত হন।

রোববার (১ জুন) কান্নাজড়িত কণ্ঠে সুজন মিয়া বলেন, ট্রেন আসার সময় তারা বুঝতে পারেননি। হঠাৎ ট্রেনের সামনে পড়ে দুর্ঘটনা ঘটে যায়।

তিনি বলেন, “আমি কাঁধে স্ত্রীর লাশ আর বুকে ছেলের লাশ নিয়ে একাই রেললাইন পার হয়েছি। পাশে শত শত মানুষ ছিল, কিন্তু কেউ সাহায্য করেনি। সবাই শুধু ভিডিও আর টিকটক করছিল।”

দুর্ঘটনার পর তাকে জীবিত সন্তানকে নিয়ে এবং দুই লাশসহ একা পরিস্থিতি সামাল দিতে হয় বলে জানান তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মানবিক সহায়তার পরিবর্তে ভিডিও ধারণের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পর বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হলেও সাহায্যের হাত বাড়ানো খুবই কম ছিল।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দিলীপ কুমার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে নিহতদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *