শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

ছাত্রীর আত্মহত্যা: ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

Reporter Name
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি এবং তার পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে বিভাগের বিশেষ একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. সুদীপ চক্রবর্তীকে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে উত্তর বাড্ডা এলাকার একটি বাসা থেকে মুনিরা মেহজাবিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা বাড্ডা থানায় একটি মামলা করেন। মামলার পরদিনই পুলিশ রাজধানীর উদয় ম্যানশন এলাকা থেকে ড. সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে। যা মামলার তদন্তে বিশ্লেষণ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *