শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে এক রাতে ৬ বাড়ীতে চুরি, জনমনে আতস্ক জাতিসংঘে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে শেষ ৩২-এ মেক্সিকো মেসির বাবার মৃত্যুর মিথ্যা খবর: লুজু টিভি ছাড়লেন উপস্থাপিকা তারুণ্যের শক্তিতে নতুন আদলে গড়ে উঠবে সোমভাগ ইউনিয়ন: সমাজসেবক, ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক মো: মনিরুজ্জামান মনিরের রূপকল্প জলাবদ্ধতা নিরসনে হিজরা খাল সংস্কার কাজ এগোচ্ছে দ্রুতগতিতে : সিডিএ চেয়ারম্যান হিলিতে হাঁস খামারের সাফল্যগাথা : ১০০ থেকে ১০ হাজার হাঁসের যাত্রা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে বড় ধস, কমেছে প্রায় ৯০ শতাংশ বগুড়ার উন্নয়ন শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম রক্তদানের পর যেসব খাবার এড়িয়ে চলা উচিত ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ নয়, কোচিং না করার আহ্বান শিক্ষামন্ত্রীর খেলাপি ঋণের পাহাড়ে ভাঙছে ব্যাংক খাত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তদন্ত কাঠামো নিয়ে প্রশ্ন ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন কালিয়াকৈরে গার্মেন্টসে গণঅসুস্থতা, হাসপাতালে ২০০-এর বেশি শ্রমিক শ্রীবরদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন জনগণ পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে, কাজের সুযোগ চাই : প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চেও বাংলাদেশের সুনাম বাড়াচ্ছে সেনাবাহিনী : সেনাপ্রধান
Notice :

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বেসামরিক মানুষের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, সংঘাত প্রতিরোধে বৈশ্বিক বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমের মধ্যে আরও সমন্বয় গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
প্রতিমন্ত্রী নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ও অপব্যবহার মোকাবিলায় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বানও পুনর্ব্যক্ত করেন।
তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সংকট দীর্ঘায়িত হলে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তাই আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সফরের এক পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং বহুপাক্ষিক পরিসরে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *