জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে সারাদেশের ১৩৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হবে। এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হবে বেলা ১২টায়।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষিয়টি নিশ্চিত করেছেন।
এদিন সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি জানান, দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে সরকারি কলেজে ৩৭৫ টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি।
তিনি আরো বলেন, ১৩৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম, স্নাতকর্পূব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চেীধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরী এবং শিক্ষক, বিভিন্ন বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।