মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ,উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাসুদ, উপজেলা আনসার অফিসার মো. হাসিবুল, সানমন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দা ইশরাত ইমাম, কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান,প্রধান শিক্ষক ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলায় চুরি,ডাকাতি, মাদক রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়। এছাড়া দ্রুতগতির মটর সাইকেল চালকদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়।