শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

ধামরাইয়ে  এসএসসি পরীক্ষার্থী নাহিদার হত্যাকারীর ফাঁসির দাবিতে  মানববন্ধন

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদার হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ইসলাম মিয়া, নানি দেলোয়ারা বেগম ও কয়েকজন শিক্ষার্থী। এ সময় সবার কণ্ঠে ছিল নাহিদার হত্যাকারীর দ্রুত ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য শেষ করে হত্যাকারীকে ফাঁসি দিতে হবে।

গত২৩ এপ্রিল টাকা ও স্বর্ণালংকার না পেয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে  গলা কেটে হত্যা করা হয় এবং মুখমন্ডলে আঘাত করে মৃত্যু নিশ্চত করা হয়। নাহিদার হত্যাকারী গ্রেফতারের পর পুলিশের কাছে দায় স্বীকার করেছে শামীম হোসেন ওরফে স্বপন (৩৫) নামের খুঁনি। সে পেশায় একজন রাজমিস্ত্রি। এ ঘাতক ওই পরীক্ষার্থীর একই ফ্ল্যাটের পাশের রুমে স্ত্রী নিয়ে ভাড়া থাকত।

নিহত নাহিদা আক্তার ধামরাই পৌরশহরের পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকার মোঃ নুর হোসেনের মেয়ে। নাহিদা নানীর সাথে সাব্বিরের ৫ম তলা বাড়ীর নিচ তলা একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি সেন্টাল স্কুলে পড়া শোনা করতেন। সে ধামরাই সেন্টাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

জানা যায়,  শামীম ওরফে স্বপন রাজমিস্ত্রীর কাজ করেন এবং তার স্ত্রী স্নোটেক্স গার্মেন্টস এ চাকরি করেন। শামীম অনলাইন জুয়া খেলে নিজের টাকা শেষ করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণ হয়ে পড়ে। এরপর বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকালে নাহিদার নানীর কাছে টাকা চান শামীম। কিন্তু নাহিদার নানী দেলোয়ারা বেগম তাকে টাকা না দিয়ে ফিরিয়ে দেন। এরপর নাহিদা এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় আসলে শামীম নাহিদার কাছে টাকা ধার চায়। নাহিদা শামীমকে বলে আমার কাছে টাকা নাইা। এরপর নাহিদার নানী দুধ আনতে বাহিরে গেলে শামীম সুযোগ বুঝে বিকেল ৫টার দিকে নাহিদার ঘরে ঢুকে প্রথমে ওড়না দিয়ে নাহিদার গলায় পেচিয়ে ধারালো চাকু দিয়ে গলায় পোচ দিয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে শিল দিয়ে কপালে আঘাত করে থেতলে দিয়ে নাহিদার কানে স্বর্ণের দোল ও গলার চেইন নিয়ে পালিয়ে যায়।

নানী দেলোয়ারা বেগম বলেন, নাহিদার মা লিজা বিদেশ থাকায় নাহিদাকে নিয়ে সাব্বির হোসেনের বাড়ীতে ভাড়া থাকি। বিকেল সাড়ে ৪টার সময় নাহিদাকে ঘরে রেখে দুধ আনতে বাহিরে যায়। অনুমান এক থেকে দেড় ঘন্টা পর বাসায় আসিয়া দেখি ঘরের দরজা খোলা এবং নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে৷ এই সময় আমি চিৎকার করলে আশেপাশের লোকজন দৌড়িয়ে আসে। নাহিদাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান জানান, পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। পরে সিসি টিভির ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে শামীমকে গ্রেপ্তার করি। এই সময় তার কাছ থেকে কানের দোল ও হত্যার কাজে ব্যবহিত ধারালো চাকু ও শিল উদ্ধার করা হয়। শামীমকে জিজ্ঞাসাবাদ করলে নাহিদাকে খুনের কথা স্বীকার করেন। আজ সকালে শামীম হোসেন স্বপনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *