শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
তানোরে কলেজের জমি দখল করে দোকান নির্মাণ, থানায় জিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শনিবার গাইবান্ধায় বহুল আলোচিত ‘ইচ্ছাপূরণের মেলা’ চীন থেকে এসে তরুণীকে বিয়ে কুষ্টিয়া প্রতিনিধি ‘টাকা ছাপানো বন্ধ না হলে সংকট বাড়বে’ বিশেষজ্ঞদের কঠোর বার্তা সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান ভারতীয় মাদক ও শাড়ি-প্যান্ট জব্দ জ্বালানি তেলের ব্যয় বৃদ্ধি ভোক্তার ওপর প্রভাব ফেলবে না : বাণিজ্যমন্ত্রী পার্বত্য মন্ত্রীর আশ্বাসের ভিড়েও অন্ধকারে ‘অনাথ’ জনপদ ১২ দিন অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে পাহাড় পাড়ি দুর্গম সীমান্তে বাস্তবতার চিত্র বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন ৪ জুন নয়, এবার ২১ মে—জাতীয় চা দিবসের নতুন তারিখ ঘোষণা বাস ভাড়া বৃদ্ধিতে অস্থিরতা ঢাকার রাস্তায় ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তপ্ত বিশ্ব রাজনীতি শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা: রক্তক্ষরণে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব টিনশেডের ‘তপ্ত চুল্লি’ ক্লাসরুমে : ব্যাহত প্রাথমিক শিক্ষা রপ্তানি খাতে গতি আনতে আবারও চালু প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
Notice :

নিজ শহর সফরে শার্শার উলাশী খাল পরিদর্শন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

নিজ শহর যশোরে একদিনের সরকারি সফর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী এই সফরে তিনি সরকারি দপ্তরগুলোর সাথে মতবিনিময়, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সড়কপথে যশোর সার্কিট হাউজে এসে পৌঁছান। এরপর তিনি সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যশোর সফর উপলক্ষে সংশ্লিষ্ট দফতর প্রধানদের সাথে একটি মতবিনিময় সভায় যোগ দেন। পরবর্তীতে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল এবং যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন স্থল পরিদর্শন করেন। এসময় তিনি সফর তদারকি পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা মতবিনিময় শেষে প্রশাসনের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টদের সাথে উক্ত উদ্বোধনস্থল বিষয়ে প্রকল্পের অগ্রগতি, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনার মতামত-পরামর্শ বিষয়ক আলোচনা করেন।
আগামী ২৭ এপ্রিল প্রকল্পটির উদ্বোধনকে সামনে রেখে আজ উদ্বোধনস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।প্রতিমন্ত্রী এছাড়াও দুপুরে মাঠ পর্যায়ের এসব কর্মসূচি শেষে বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি। বিকেল সাড়ে তিনটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ এবং চারটায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের (ইকো) উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ সহ
সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিমন্ত্রী মহোদয় রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানেও সময় দেন। বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি কার্যালয়ে দলের যৌথসভায় অংশগ্রহণ ও একদিনের আনুষ্ঠানিকতার সফর শেষে।
জানা গেছে, প্রতিমন্ত্রী রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্যঃ- জানা গেছে, যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উক্ত উলাশী-যদুনাথপুর খাল খনন কাজের প্রথম উদ্বোধন করা হয়েছিল ১৯৭৬ সালের ১ নভেম্বরে। তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন, এর দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার, এই খালটি স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামেও পরিচিত। এছাড়াও আরো জানাগেছে উক্ত খাল খনন কাজ উদ্বোধনের মাধ্যমে সারাদেশে সে সময় তিনি খাল খনন কর্মসূচীর উদ্বোধনকাজ শুরু করে দিয়েছিলেন। যা দেশের গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *