শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

মোরেলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
ছবি: শেফালী আক্তার রাখি

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম প্রহরে সুর্যদয়ের সাথে সাথে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, মোরেলগঞ্জ প্রেসক্লাব।

বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুভ সূচনা করা হয়। পরে ৬টা ১৫ মিনিটে নব্বইরশী বাসষ্ট্যান্ডে মুক্তিযোদ্ধা বিজয় স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, থানা ওসি মাহমুদুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
জাতীয়তাবাদী দল থানা ও পৌর বিএনপির পক্ষে এফ এম শামীম আহসান, জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের পক্ষে বিএম রেজাউল করিম সোহাগ, স্বেচ্ছাসেবক দল, শ্রমীক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃ¦বৃন্দ পৃথক পৃথক পুষ্প মাল্য অর্পণ করেন। মুক্তিযোদ্ধা সংসদদের পক্ষে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পৌরসভা, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, শিক্ষক সমিতি মাল্য দান করেন। পরে বীর মুক্তিযোদ্ধা স ম কবির আহম্মদ মধু, বীর প্রতীক আলী আহম্মেদের কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসন।

অপরদিকে মহান স্বাধীনতা দিবসে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে মহান মুক্তিযুদ্ধে সংগ্রামে যে লক্ষ্যে সংগ্রাম করেছিলেন দেশের মানুষ আজ তা তারেক রহমানের নেতৃত্বে পাচ্ছেন। স্বাধীনতা দিবসে এ আহবান জানিয়ে সকালে বারইখালী স্ট্রিল বীজ সংলগ্নে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামীম আহসানের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজসহ ৯০ ছাত্রদল ফোরাম সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *