শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ
Notice :

মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর-ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নিয়োগের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পূর্ববর্তী গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে চার বছরের মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মোস্তাকুর রহমান আইসিএমএবি থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হেরা সোয়েটার গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক–বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও গত বছরের জুলাই থেকে কাজ করছেন।

মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ১৯৯১ সালে আইসিএমএবি থেকে ডিগ্রি অর্জন করেন। পেশাজীবী হিসেবে বিভিন্ন সংস্থার সদস্য হলেও কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্বে আগে দেখা যায়নি।

বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৪ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় ব্যাংকে আন্দোলন ও পদত্যাগ দাবির মধ্যে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ করা হলো।

গভর্নরের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া ও বদলি করার ঘটনায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবিপূরণ না হলে কলমবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়।

পদত্যাগের দাবির বিষয়ে আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, পদত্যাগ কোনো ইস্যু নয়। আমি এখানে চাকরি করতে আসিনি, সেবা দিতে এসেছি। প্রয়োজন হলে দুই সেকেন্ড সময় লাগবে না পদত্যাগ করতে। তবে প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *