শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

যশোরের শার্শায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

তরিকুল ইসলাম, শার্শা, যশোর

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও মান নিশ্চিত করতে যশোরের শার্শা উপজেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শার্শার নাভারন বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই তদারকিমূলক অভিযান চালায়। অভিযানে ভোক্তা-অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করায় নাভারন বাজারের মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা এবং মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করার অপরাধে নাভারণ ডেয়ারী নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের প্রতিনিধি এবং জেলা ও থানা পুলিশের দুটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *