শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

মার্চের শেষ থেকে চলমান উত্তেজনার মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল শিগগিরই ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চের শেষের দিকে ইরানকে ১০ দিনের ডেডলাইন দিয়েছিলেন যাতে তারা হরমুজ প্রণালী অবরোধ প্রত্যাহার করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। সেই ডেডলাইন সোমবার (৬ মার্চ) শেষ হয়েছে। রবিবার ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী অবরোধ প্রত্যাহার না করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে না আসে তাহলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।

তবে এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সূত্রগুলো মনে করছে, ইরান সরাসরি ট্রাম্পের আল্টিমেটাম মেনে নেবে এমন সম্ভাবনা কম। বরং ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি চলমান উত্তেজনা অনেকাংশে কমাতে পারে।

সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতি দুই স্তরের হবে। প্রথম স্তরে, ইরান ৪৫ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা থেকে বিরত থাকবে।

একই সময় মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তিন দেশের সরকারী প্রতিনিধিরা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করবেন।

আশা করা হচ্ছে, এই ৪৫ দিনের আলোচনা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্থায়ী সমঝোতার পথে নিয়ে যাবে।

এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পও স্বীকার করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের গভীর আলোচনা চলছে এবং ডেডলাইন পেরোনোর আগেই এই আলোচনার ফলাফল আসবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, একটি ভালো সুযোগ ইরানের সামনে আছে কিন্তু যদি তারা কোনো সমঝোতা চুক্তিতে না পৌঁছায়, আমি ইরানের সবকিছু উড়িয়ে দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *