রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

শ্রীপুরে ভূমিহীনদের মানববন্ধন

Reporter Name
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ভূমিহীনদের ওপর উচ্ছেদ হুমকি, চাঁদা দাবি, মারধর ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে শতাধিক পরিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বরমী ইউনিয়নের গিলাশ্বর পশ্চিমপাড়া এলাকায় দেড়শ পরিবারের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

অভিযুক্তরা হলো গিলাশ্বর পশ্চিমপাড়া ভূমিহীন সমিতির সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদের নেতৃত্বে কলিম উদ্দিন (৪৫), রাশেদুল (৪৫), আজিজুল (৪০), মোর্শেদ (৩৫), হৃদয় (২৮), কবির হোসেন (৪০), হুমায়ুন (৫০) ও শামসুদ্দিনসহ (৫৫)। বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামিম মোল্লা তাদেরকে এসব কাজে সহযোগীতা করে বলে বিক্ষোভকারী ভূমিহীন নারী-পুরুষ অভিযোগ করেন।

ভুক্তভোগী ভূমিহীন আব্দুল মান্নান এবং রইছ উদ্দিন জানান, গিলাশ্বর পশ্চিম পাড়া ভূমিহীন সমিতির অধীনে দেড়শ’ ভূমিহীন পরিবার বসবাস করে। বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামিম মোল্লার সহযোগীতায় আজিজুল ইসলাম এবং মোর্শেদ ভূমিহীনদেরকে উচ্ছেদের হুমকি দেয়। নতুন কোনো ঘর বা টয়লেট নির্মাণ করতে গেলেও তাদেরকে চাঁদা দিতে হয়। তাদের চাহিদামতো চাঁদা না দিলে ঘরবাড়ি ভাংচুর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এসবের প্রতিবাদ করলেই মারধর এবং বিভিন্নভাবে নির্যাতন করে। তাদের অব্যাহত এসব অথ্যাচারে ইতোমধ্যে অনেক পরিবার ভয়ে অন্যত্র চলে গেছে।

ভুক্তভোগী ভূমিহীন রইছ উদ্দিন, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, আসমা খাতুন, খোরশেদা, ফিরোজা, ফাতেমা জানান, আমরা ভূমিহীন মানুষ। মাথা গোঁজার ঠাঁই পেতে এখানে কষ্ট করে থাকছি। শামীম মোল্লা ও তার লোকজন আমাদের ওপর জুলুম চালাচ্ছে। টাকা ছাড়া এখানে খুঁটিও পোঁতা যায় না। চাঁদাবাজদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাদের হাত থেকে আমরা মুক্তি চাই। প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি এবং প্রশাসনের কাছে চাঁদাবাজদের অত্যাচার ও নির্যাতন বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।

গিলাস্বর ভূমিহীন সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা। তাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি গত ১০ দিন আগে তদন্ত করেছে। তদন্ত করে তারা অভিযোগের সত্যতা পান নি।

অভিযোগের বিষয়ে বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামিম মোল্লা বলেন, এ বিষয়ে আমার বিন্দুমাত্র কোন প্রভাব নেই। আপনারা সুস্থ তদন্ত করবেন।

আমি সামনে নির্বাচন করবো। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী রনি মেম্বার তার নিজস্ব লোকজনকে দিয়ে সাজানো ভিত্তিহীন অভিযোগ দাঁড় করিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *