শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ
Notice :

২১ এপ্রিল শুরু এসএসসি পরীক্ষা-২০২৫: মঠবাড়িয়ার ৬ কেন্দ্র পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব, নকলমুক্ত পরীক্ষার নির্দেশনা

মঠবাড়িয়া প্রতিনিধি

আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছয়টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের সচিব প্রফেসর মোঃ আবদুস সালাম।
বৃহস্পতিবার ০২ এপ্রিল বেলা ১২টায় তিনি মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সচিব প্রফেসর মোঃ আবদুস সালাম নকলমুক্ত পরিবেশে কঠোর নিয়মের মধ্যে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো ধরনের অনিয়ম বা শিথিলতার সুযোগ নেই। তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে বলেন, পরীক্ষায় কোনো অনিয়ম ধরা পড়লে শিক্ষক কিংবা পরীক্ষার্থী—কেউই ছাড় পাবেন না; আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডের নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে পালন করা সকলের দায়িত্ব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে হবে।
পরিদর্শনকালে তিনি উপজেলার সাফা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, সাপলেজা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, কে এম লতিফ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র এবং তুষখালী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রও ঘুরে দেখেন।
মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক মৃধা, মাওলানা মোঃ রুহুল আমিন, এ কে এম শাকিল আহমেদ, কিরণ প্রভা, জয়দেব সরকার, পারভেজ তালুকদার, স্বাগতম সমদ্দার, হাসিবুল ইসলাম, প্রতিভা মণ্ডল, সারমিন জাহান, আশুতোষ বেপারী,মনিকা রানী, গোলাম সরোয়ার রঞ্জু, আবু জাফর, বিদ্যুৎ বাবু,নাসরিন আক্তার, রিপা আক্তার, সবিতা রানী,নাসরিন বন্যা,শতাব্দী রানী, এটিএম কাওছার আহমদ, মুনমুন আক্তার, তানিয়া আক্তার, ফাতিমা বেগম, সুমনসহ কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ কুমার এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা বোর্ডের কঠোর তদারকি ও নির্দেশনার ফলে আগামী ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি পরীক্ষা সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *