শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশ থেকে ২০ হাজারের বেশি যাত্রী সৌদি আরবে সিডনি ও মেলবোর্নে দুটি কনসার্টে গাইবেন রুনা লায়লা
Notice :

সংস্কৃতি কখনো বিভাজনের হাতিয়ার নয়: প্রতিমন্ত্রী খৈয়ম

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি কখনোই বিভাজনের হাতিয়ার হতে পারে না। বরং এটি একটি দেশের ঐক্য, সম্প্রীতি ও অগ্রগতির মূল চালিকাশক্তি।

তিনি বলেন, দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে এবং একটি সুস্থ, অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে হবে। সংস্কৃতি চর্চায় নতুন উদ্দীপনা তৈরি করে পুরোনো রেওয়াজ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

শনিবার (৪ এপ্রিল) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষিকার্ড বিতরণের উদ্যোগ উল্লেখযোগ্য।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *