
*********************
ভালোবাসা হঠাৎ নামে না,
চুপিচুপি ঢুকে পড়ে একদিন
যখন তুমি ক্লান্ত হয়ে ভাবো,
এই পথ বুঝি একাই পাড়ি দিতে হবে।
যখন দরজাগুলো বন্ধ হয়ে যায়,
আশাগুলো ম্লান আলোয় ঝিমিয়ে পড়ে
ঠিক তখনই অচেনা এক স্পর্শ এসে বলে,
‘আমি আছি, ভয় পেও না’।
ভালোবাসা সময় দেখে আসে না,
সে আসে ঠিক সেই ক্ষণে
যখন হৃদয়টা নিঃসঙ্গতার ভারে নত,
আর তুমি ভেবেছিলে
আর কেউ আসবে না…
