বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

বাংলাদেশ থেকে ২০ হাজারের বেশি যাত্রী সৌদি আরবে

কথাভিশন রিপোর্ট

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে এসব হজযাত্রী পবিত্র ভূমিতে যান।

হজ কার্যক্রম সংশ্লিষ্ট আইটি হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী রয়েছেন।

এদিকে হজে গিয়ে জয়পুরহাট সদর উপজেলার নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি হজ পালন করতে গিয়ে মারা যান বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

চলতি বছরের হজযাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল। ওইদিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে সৌদি আরব যাবেন। আগামী দিনগুলোতে আরও হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *