বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ঈদুল আজহার চাঁদ দেখার সময় জানাল সৌদি-আমিরাত

কথাভিশন রিপোর্ট

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার (১৭ মে) ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ দিবসে জিলহজ মাসের চাঁদ দেখা হবে। চাঁদ দেখার ভিত্তিতেই নির্ধারিত হবে পবিত্র ঈদুল আজহার তারিখ।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে দেশবাসীকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। দেশজুড়ে গঠিত সরকারি কমিটিগুলোতে অর্ধচন্দ্র দেখতে সক্ষম যেকোনো ব্যক্তিকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, উন্নত প্রযুক্তি ও আধুনিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে দেশের জাতীয় পর্যবেক্ষণ কেন্দ্র ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সমন্বয়ে চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, রবিবার (১৭ মে) ইসলামি দেশগুলোতে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। মধ্য ও পশ্চিম এশিয়ার কিছু অংশ, উত্তর আফ্রিকা ও আমেরিকার বেশির ভাগ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যাবে।

সংস্থাটির পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানান, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং বুধবার (২৭ মে) অধিকাংশ ইসলামী দেশে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকৌশলী ওদেহ আরও বলেন, রবিবার বিভিন্ন শহরে অর্ধচন্দ্র দেখার সুযোগ ভিন্ন হতে পারে। পূর্বাভাস অনুযায়ী—

আবুধাবিতে: সূর্যাস্তের ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।

মক্কায়: সূর্যাস্তের পর আরও ৫৮ মিনিট চাঁদ দেখা যাবে এবং চাঁদের বয়স হবে ১৯ ঘণ্টা ২২ মিনিট।

সংস্থাটির মতে, অনুকূল আবহাওয়ায় আম্মান, জেরুজালেম, কায়রো ও রাবাতেও খালি চোখে চাঁদ সহজেই দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

প্রকৌশলী ওদেহ স্পষ্ট করে বলেন, ঈদুল আজহার তারিখ সরাসরি জিলহজ মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। যদি রবিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তবে সোমবার থেকে ইসলামি মাস শুরু হবে এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৭ মে (বুধবার)। আর নতুন চাঁদ দেখা না গেলে মাস শুরু ও ঈদের ছুটি একদিন পিছিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *