বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার

মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শেরে বাংলা সাধারণ পাঠাগার একসময় ছিল জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, অযত্ন ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে বর্তমানে এটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। পাঠাগারটি এখন যেন এক জীবন্ত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে প্রবেশ করতে হচ্ছে ব্যবহারকারীদের।
সরেজমিনে দেখা গেছে, পাঠাগারের ভবনের বিভিন্ন অংশে পলেস্তরা খসে পড়ছে এবং ছাদজুড়ে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। দেয়ালের রঙ উঠে ইট পর্যন্ত উন্মুক্ত হয়ে পড়েছে। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে পানির দাগ, যা দীর্ঘদিনের অবহেলার নীরব সাক্ষ্য বহন করছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে—ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে, মেঝে ভিজে থাকে এবং মূল্যবান বইগুলো স্যাঁতসেঁতে হয়ে নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে।
এছাড়া পাঠাগারের পাশের সড়ক উঁচু করে নির্মাণ করায় বৃষ্টির পানি সরাসরি ভবনের ভেতরে ঢুকে পড়ে। নিচতলায় দীর্ঘসময় পানি জমে থাকায় ভবনের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
একসময় যেখানে পাঠকদের ভিড় লেগে থাকত, সেখানে এখন বিরাজ করছে নীরবতা। পাঠোপযোগী পরিবেশের অভাবে পাঠকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে, পাঠাগারের কিছু অংশ বর্তমানে অস্বাস্থ্যকর কাজে ব্যবহৃত হচ্ছে, যা প্রতিষ্ঠানটির মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
পাঠাগারটির সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের স্মৃতি ও আবেগ। স্থানীয়দের মতে, জাতীয় পার্টির শাসনামলে ১৯৮৪ সালের ৮ আগস্ট উদ্বোধিত এই পাঠাগারটি কবি মুহাম্মদ আবদুল খালেকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। একসময় এটি ছিল স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এমনকি মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রাথমিক কার্যক্রমও এই পাঠাগারের একটি কক্ষে পরিচালিত হয়েছে।
মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দীন বলেন, “এই পাঠাগারে আমরা বহু গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। এখন এর বর্তমান অবস্থা দেখে কষ্ট লাগে।”
অপর সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী বলেন, “একসময় এখানে বইয়ের আড্ডা জমত। এখন ভবনের অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ যে ভেতরে ঢুকতেও ভয় লাগে।”
পাঠাগারের উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন মোল্লা জানান, “পাঠাগারটি পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি।”
বর্তমানে পাঠাগারে নেই পর্যাপ্ত বই সংরক্ষণের ব্যবস্থা, নেই প্রয়োজনীয় আসবাবপত্র বা পর্যাপ্ত বাতাস চলাচলের সুবিধা। সব মিলিয়ে এটি একটি মুমূর্ষু প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সচেতন মহলের দাবি, দ্রুত সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে পাঠাগারটিকে রক্ষা করা জরুরি। অন্যথায়, অবহেলার কারণে হারিয়ে যেতে পারে মঠবাড়িয়ার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও জ্ঞানচর্চার কেন্দ্র।
স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষ একযোগে এগিয়ে এলে এই পাঠাগারকে পুনরায় জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করা সম্ভব।

জ্ঞানের এই বাতিঘর নিভে যাওয়ার আগে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি—নয়তো ইতিহাসের এক মূল্যবান অধ্যায় হারিয়ে যাবে চিরতরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *