বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

পরিত্যক্ত আ.লীগ কার্যালয় এখন সরকারি সম্পত্তি

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাজশাহীর কুমারপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগের এক সময়কার ব্যস্ত দলীয় কার্যালয়টি এখন পরিত্যক্ত ও ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় জায়গাটির দখল ও ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা ছিল।

সোমবার সকালে জেলা প্রশাসন এই জায়গাটিতে একটি সাইনবোর্ড স্থাপন করে ঘোষণা করেছে, এটি ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে সরকারী স্বত্বাধীনে রয়েছে।

সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, কুমারপাড়া এলাকার এই জায়গা ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি বা ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি হিসেবে চিহ্নিত। বাংলাদেশ সরকারের পক্ষে সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।

তফসিল অনুযায়ী সম্পত্তির বিস্তারিত তথ্যও সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে। এটি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামপুর মৌজায় অবস্থিত, জেএল নং ১০, খতিয়ান নং ১৮, দাগ নং ২৮১, জমির শ্রেণি ‘বাড়ি’, জমির পরিমাণ ০.৪৯৫৬ একর এবং ভিপি কেস নং ২/৭৬।

জেলা প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের ওই পরিত্যক্ত জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসনের এই উদ্যোগের লক্ষ্য শুধু জায়গাটিকে সুরক্ষিত করা নয় বরং এটি স্থানীয়দের জন্যও স্বচ্ছতা নিশ্চিত করবে।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই প্রপার্টি সরকারি স্বত্বাধীনে আসার ফলে ভবিষ্যতে এর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কার্যক্রম সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *