মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

৫০ বছর পর ‘বিনা টিকিটের’ দায় শোধ করলেন এক বৃদ্ধ

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে প্রায় অর্ধশতাব্দী আগের একটি ছোট্ট ভুলের নৈতিক দায় থেকে মুক্তি পেলেন মফিজুল ইসলাম (৬০)। কিশোর বয়সে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের সেই ঘটনার স্মৃতি দীর্ঘ ৫০ বছর ধরে তাকে তাড়া করে বেড়িয়েছে।

শেষ পর্যন্ত সেই অনুশোচনার ভার থেকে মুক্ত হতে বাংলাদেশ রেলওয়ের কোষাগারে ২০ হাজার টাকা জমা দিয়েছেন তিনি।

শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম বর্তমানে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭৬ থেকে ১৯৭৮ সালের মধ্যে কিশোর বয়সে কাঁঠাল ব্যবসার কাজে তিনি শ্রীপুর থেকে ঢাকায় ট্রেনে যাতায়াত করতেন। সেই সময় একাধিকবার বিনা টিকিটে ট্রেনে ওঠা এবং কখনো ট্রেনের ছাদে ভ্রমণের ঘটনাও ঘটে। যদিও মাঝে মাঝে রেল পুলিশের কাছে সামান্য অর্থ দিলেও নির্ধারিত ভাড়া পরিশোধ করা হয়নি।

মফিজুল ইসলাম বলেন, তখন ছোট ছিলাম বুঝতাম না। কিন্তু বড় হয়ে মনে হয়েছে রাষ্ট্রের কাছে আমার একটি দায় রয়ে গেছে। অনেকদিন ধরে বিষয়টি আমাকে কষ্ট দিচ্ছিল। তাই স্বেচ্ছায় তা পরিশোধ করেছি।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশোচনা থেকে রেলওয়ের পাওনা পরিশোধের একটি ঘটনা দেখে তিনি অনুপ্রাণিত হন। এরপর শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে নিজের বিষয়টি জানান এবং বিশেষ মানি রিসিটের মাধ্যমে ২০ হাজার টাকা জমা দেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, এমন ঘটনা খুবই বিরল। বহু বছর আগের বিষয় মনে রেখে স্বেচ্ছায় রাষ্ট্রের পাওনা পরিশোধ করা নিঃসন্দেহে প্রশংসনীয় একটি উদ্যোগ।

স্থানীয়দের মতে, যেখানে অনেক সময় ছোটখাটো সুযোগেও সরকারি বা প্রাতিষ্ঠানিক পাওনা এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, সেখানে মফিজুল ইসলামের এই উদ্যোগ সততা ও নৈতিকতার একটি শক্তিশালী উদাহরণ তৈরি করেছে।

প্রায় ৫০ বছর আগের একটি ছোট ভুলকে দায়িত্ববোধ থেকে স্বীকার করে পরিশোধ করার এই ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *