শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা: রক্তক্ষরণে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব টিনশেডের ‘তপ্ত চুল্লি’ ক্লাসরুমে : ব্যাহত প্রাথমিক শিক্ষা রপ্তানি খাতে গতি আনতে আবারও চালু প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা
Notice :

সেচ উন্নয়ন ও কৃষক কার্ডে কৃষিতে নতুন বিপ্লব আসবে : বাণিজ্যমন্ত্রী

কথাভিশন ডেস্ক

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১১ এপ্রিল) সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৩ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে খাল পুনঃখনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের বাসিয়া খালসহ বিভিন্ন খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে যা পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করবে। এর মাধ্যমে বছরে অতিরিক্ত একটি ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে যেসব এলাকায় পানি জমে থাকে, সেখানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে এবং সেচ সুবিধা বাড়িয়ে কৃষি উৎপাদনকে আরও গতিশীল করা হবে।

মন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হবে যাতে সার, বীজ, কীটনাশক ও কৃষিঋণসহ বিভিন্ন সেবা সহজে পাওয়া যায়।

তিনি বলেন, কৃষিজমির ম্যাপিং কার্যক্রমের মাধ্যমে কোন অঞ্চলে কোন ফসল উপযোগী তা নির্ধারণ করে কৃষকদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা হবে।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, সীমিত আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনো জমি অনাবাদি রাখা যাবে না। একই ফসল এক এলাকায় চাষ করলে সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষকদের মাঝে বীজ ও সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *