শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার

কথাভিশন রিপোর্ট
ছবি: সংযুক্ত

বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জাতীয় সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত আইন সংশোধনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রিসভা ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’ অনুমোদন করেছে। সংশোধিত আইনে ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী সংসদ সদস্যদের বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।

সরকারের মতে, বর্তমান আর্থিক পরিস্থিতি ও ব্যয় নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা সর্বসম্মতভাবে প্রস্তাবটি অনুমোদন করে।

বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে প্রশাসনিক সুবিধার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট কিছু অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয় যাতে ভূমি ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।

মন্ত্রিসভা পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে দক্ষ জনবল নিয়োগ সহজ করতে বিএসইসি ও আইডিআরএ চেয়ারম্যান ও সদস্যদের জন্য বিদ্যমান বয়সসীমা শর্ত বাতিল করেছে।

এর ফলে এখন থেকে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগে বয়স বাধা হিসেবে থাকবে না। আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের উদাহরণ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বৈঠকে আরেকটি সিদ্ধান্তে জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বাংলাদেশে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে, যা আন্তর্জাতিক চা উৎপাদনকারী দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ।

মন্ত্রিসভার এই বৈঠকে একদিকে যেমন : সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের সুবিধায় পরিবর্তন আনা হয়েছে অন্যদিকে প্রশাসনিক সংস্কার ও আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় সাধনের একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ অর্থনৈতিক শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর দিকেই ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *