শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ
Notice :

খুবিতে “নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে(খুবি) নবীন শিক্ষার্থীদের (২৬ ব্যাচ) অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত নবীন বিতার্কিকদের মেধা ও প্রাণচাঞ্চল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের আলোকবর্তিকা হিসেবে ‘নৈয়ায়িক’ দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও নতুন মেধাবী বিতার্কিকদের সন্ধানে তাদের এই ‘ফ্রেশার্স লীগ’ আয়োজন অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, সুস্থ ধারার বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীর চিন্তার জগতকে প্রসারিত করে এবং তাকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে।” তিনি নবীনদের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে আরও বলেন, “এই নবীন বিতার্কিকরাই হবে আমাদের আগামীর সম্পদ। এই তরুণ তুর্কিদের হাত ধরেই ‘নৈয়ায়িক’ আবারও জাতীয় পর্যায়ের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যাম্পিয়ন ট্রফি বয়ে আনবে।”

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ২৬ ব্যাচের সাবরিনা জাহান (ইকোনমিক্স), রাফিয়া রশিদ (সোসিওলজি) এবং নাঈমুল (এইচআরএম) । রানার-আপ দল ২৬ ব্যাচের রাইশি হালদার প্রিথা (এগ্রোটেকনোলজি), রুমাইয়া হোসেন জারিয়া (বাংলা) এবং নন্দ গোপাল (ইংরেজি) সমন্বয়ে গঠিত দল।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্তী, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও ডিসিপ্লিন প্রধান সারা মোনামি হোসেন এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আফসানা কবির প্রীতি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নৈয়ায়িক’ এর সভাপতি নওরিন হক, সাবেক সাধারণ সম্পাদক খালিদ আহমেদ এবং সাবেক সহ-সভাপতি মো. রাফিদ তাহিয়াতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *