বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে নির্বাচনী প্রচারণাকালে জাপ্রা প্রার্থীর নানা অভিযোগ

কথাভিশন রিপোর্ট

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী প্রচারণায় পরিকল্পিতভাবে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেন ঢাকা-২০(১৯৩) (ধামরাই) আসনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আহসান খান। ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা, নির্বাচন বিধি লঙ্ঘন করে নিষিদ্ধ ব্যানার ব্যবহারসহ নানা অনিয়মের কারণে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে -এমন দাবি তাঁর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় নির্বাচনি ক্যাম্পে আয়োজিত সভায় তিনি এসব অভিযোগ তুলেন।

আহসান খান বলেন, “আমার নির্বাচনী প্রতীক লাঙ্গল। এই লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু সেই আগ্রহকে বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে ভয়ভীতি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।”

তিনি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্বাচন বিধিমালা মেনে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।’

আহসান খান জানান, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি ন্যূনতম চারজন করে সেনা সদস্য স্থায়ীভাবে মোতায়েনের অনুরোধ জানিয়েছেন। ভোটের পর বা ভোট চলাকালীন যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে- এমন আশংকা প্রকাশ করেন তিনি।

আহসান খান আরও অভিযোগ করেন, কিছু প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা পরিকল্পিতভাবে ভোটকেন্দ্রে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

সাধারণ ভোটারদের ভয় দেখানো, ভোট দেখিয়ে দেওয়ার চাপ সৃষ্টি এবং ব্যালট ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। জাপার প্রার্থী ধামরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচিত হলে তিনি ধামরাইয়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবেন।

বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার কাছে অগ্রাধিকার পাবে বলে জানান তিনি। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিও দেন আহসান খান।

তিনি সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা জাতির বিবেক। ভোটকেন্দ্রের অনিয়ম, ভয়ভীতি ও বিশৃঙ্খলার চিত্র যথাযথভাবে তুলে ধরুন, যাতে ঊর্ধ্বতন মহল বিষয়গুলো জানতে পারে এবং ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে।”

আহসান খান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি ১২ তারিখ আমি বিজয়ী হব।” তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ঢাকা-২০ আসনটি তিনি তাকে উপহার দিতে চান।’

ভোটারদের উদ্দেশে আহসান খান বলেন, “১২ তারিখ সারাদিন লাঙ্গল মার্কায় সবাই ভোট দিন।” সভায় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *